মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুর জেলা আ’ লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন কুমার পাল আটক

শেরপুর জেলা আ' লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন কুমার পাল আটক

Reading Time: < 1 minute

শফিউল আলম, শ্রীবরদী শেরপুর :
শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন কুমার পাল যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার সময় আটক করেছে পুলিশ।গতকাল বুধবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁকে আটক করা হয়। আটক চন্দন কুমার পাল শেরপুর সদর থানার একটি হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি খেয়ে শহীদ হন শেরপুরের ছাত্র। তাদেরকে গুলিকরে হত্যার অভিযোগে গত ১২ আগস্ট থানায় মামলা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার জন্য আজ বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করেন চন্দন কুমার পাল। এ সময় তাঁর চলাফেরা দেখে ইমিগ্রেশনে কর্মরত পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাঁরা জানতে পারেন, চন্দন কুমার পাল শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি শেরপুর সদর থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। এ সময় তাঁকে আটক করে বেনাপোল বন্দর থানা-পুলিশের কাছে সুপর্দ করা হয়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মজুমদার বলেন, ইমিগ্রেশনে চন্দন কুমার পালকে দেখে হাইপ্রোফাইল (গুরুত্বপূর্ণ) ব্যক্তি বলে মনে হলে গুগলে তাঁর নাম-ঠিকানা লিখে খুঁজে দেখেন। তখন তাঁর রাজনৈতিক পরিচয় জানতে পারেন। পরে শেরপুর সদর থানায় যোগাযোগ করে জানা যায়, ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার আসামি তিনি। তখন তাঁকে আটক করে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁকে শেরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com