শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শেরপুর বিএনপির সম্পাদককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (১৫ জানুয়ারি) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক ইকবাল মাহমুদ এ আদেশ দেন। গত ২ জানুয়ারি সদর উপজেলার হরিণধরা জংগলদি এলাকায় ভোটবিরোধী লিফলেট বিতরণের সময় শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ মোট ৮ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়।
মামলার এজাহার সূত্রে পুলিশের দাবি, ঘটনার সময় ককটেল ছোড়া হয় এবং পুলিশের
ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশ বাদী হয়ে শেরপুর সদয় থানায় ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৩৪ ধারায় মামলা দায়ের করে এবং অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে ১০ দিন রিমান্ড চেয়ে হযরত আলীকে আদালতে হাজির করে। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালত এই আদেশ দেন। মঙ্গলবার থেকে আগামী ৭ দিনের মধ্যে যেকোনো ৩ দিন পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com