মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শেরপুর স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা কর্মসূচি

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে নানা সচেতনতা মূলক কর্মসূচি পালন করছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে
শেরপুর জেলা সদর ও নকলায় পথসভা এবং সুধিজনদের সাথে মতবিনিময় করেন। সেখানে স্তন ক্যানসারের ঝুঁকি ও সুরক্ষা, সূচনায় নির্ণয় ও স্ক্রিনিং এর উপর বিশেষ গুরুত্ব দিয়ে স্তন ক্যান্সার প্রতিরোধে করনীয় সমুহ স্থানীয়দের সামনে তুলে ধরেন বক্তারা।বক্তারা বলেন, গ্লোবোকোন এর তথ্য বলছে, নিরব ঘাতক স্তন ক্যান্সার। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী নতুন করে এই ক্যানসারে আক্রান্ত হন।মারা যান প্রায় ৮ হাজার। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক।সাধারণ মানুষের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতার অভাব, নারীদের সংকোচবোধ আর দেরীতে চিকিৎসকের কাছে যাওয়ার কারণ। বাংলাদেশে সার্বিকভাবে ক্যানসার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল ও ব্যয়বহুল। স্তন ক্যানসার প্রতিরোধ,প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যানসার স্ক্রিনিং এর কোন জাতীয় কর্মকৌশল,কর্মপরিকল্পনা ও কর্মসূচি নেই।ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার সচেতনতা মূলক শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন। গোলাপি সাজে সজ্জিত এ টিমটি বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলা ও প্রায় ১০টি উপজেলায় পথসভা, শোভাযাত্রা ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করছে। এই টিমে চিকিৎসক ছাড়াও ক্যানসার সারভাইভার, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা অংশ নিয়েছেন।বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের সমন্বয়কারী, হাবিবুল্লাহ তালুকদারজান্নাতুল ফেরদৌসী মানু, সমাজ সেবক ও শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com