বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছাও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী)আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলামের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোবার (১৪ জানুয়ারি) বিকালে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায়
অনুষ্ঠিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেহ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোফাজ্জল হোসেন চাঁন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু তাহের প্রমুখ নেতৃবৃন্দ। সভায় শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সালেহ, ঝিনাইগাতী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।এ সময় ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল ও ওসি
(তদন্ত) মো. আবুল কাশেম। সভার শুরুতে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করে
শুভেচ্ছা জানানো হয়। এর আগে উপজেলার প্রবেশদ্বার চেঙ্গুরিয়া কালিবাড়ী বাজার থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিবাদন জানিয়ে বিশাল একটি মোটরসাইকেল বহর ঝিনাইগাতীর সভাস্থল পর্যন্ত নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com