শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শোকাবহ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক॥
শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। এ মাসেই সংঘটিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ড। শোকের মাস আগস্ট উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এসময় উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করেন।
এরপর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মৌন মিছিল ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, কলা অনুষদের ডীন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রক্টর মোঃ গোলাম রব্বানী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ ওসমান গনি তালুকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নুরুজ্জামান খান উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মাচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com