শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে ছয় জন গুরুতর আহত

শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে ছয় জন গুরুতর আহত

Reading Time: < 1 minute

রনজিৎ বর্মন শ্যামনগর,সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হিংস্র মহিষের আক্রমণে নারী-পুরুষসহ ছয় ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কৈখালী ইউপির বৈশখালী গ্রামে মহিষটি জবাই করার সময় অসাবধানবশত এ দূর্ঘটনা ঘটে।
আহরা হলেন- বৈশখালী গ্রামের করিম গাজীর ছেলে বিল্লাল হোসেন, শমসের মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নূরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল ও গোলাম রব্বানী। পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সকাল ৮টার দিকে মহিষটি জবাই করার প্রস্তুতিকালে দড়ি ছিড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ওই ৬ ব্যক্তিকে মাথা দিয়ে গুরুতর জখম করে। আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিংস্র মহিষটিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com