বুধবার, ১০ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্রীবরদীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীবরদীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

শফিউল আলম শফিক, শ্রীবরদী শেরপুর :
শেরপুরের শ্রীবরদীতে আসমানি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভার সেকদি মহল্লার বাবার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত আসমানি ওই মহল্লার আহিজল হক ওরফে অহি’র মেয়ে। প্রায় দেড় মাস আগে একই উপজেলার চককাউরিয়া গ্রামে আসমানির বিয়ে হয়। সে শ্রীবরদী এপিপি ইন্সটিটিউশনের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। তার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে আসমানীর সাথে চককাউরিয়া গ্রামের খলিলুর রহমানের বিবাহ হয়। এরপর থেকে সে স্বামী, মা-বোনের সাথে ঢাকায় থাকতো। কয়েকদিন আগে সে এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি মহল্লায় বাবার বাড়িতে আসে। মঙ্গলবার সকালে আসমানির বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য হোটেলে যায়। এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে ঘরের ধরনার সাথে আসমানির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তার বাবার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কি কারণে সে মারা গেছে তার পরিবার ও স্থানীয়রা কেউ বলতে পারে না।
থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com