বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

শ্রীবরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

শ্রীবরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

Reading Time: < 1 minute

শফিউল আলম শফিক,শ্রীবরদী শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা, দোয়া, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার রাতে রানীশিমুল ইউনিয়ন যুবদলের আয়োজনে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী। রানীশিমুল ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ দিনারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রানীশিমুল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক শাকিল আহমেদ তালুকদার। ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, আবু সালেহ। এসময় যুবদল নেতা হোসাইন, আসাদুজ্জমান আশু, নাজমুল, ইমতিয়াজ জাবেদ সেতু, বিপ্লব, রহিম মেম্বার, সুজা মেম্বার, আঃ ছালাম, ফজল হক, হাজি মতিউর রহমান, নুরুল আমিন, গোলাম মওলা মালু, আঃ বাক্কি, কামরুল ইসলাম, মোস্তফা মাষ্টার, মাসুক, শাকিল আহমেদ, হারুন, ইসমাইল হোসেন, মাও মতিউর রহমান, শিবলী সাদেক, সোহাগ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রায় ১ হাজার এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com