শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

সকল প্রস্তুতি শেষ তিনদিনব্যাপী সিরাজগঞ্জে জেলা ইজতেমা শুরু

সকল প্রস্তুতি শেষ তিনদিনব্যাপী সিরাজগঞ্জে জেলা ইজতেমা শুরু

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে ২৮ নভেম্বর বৃহস্পতিবার থেকে তিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফজর নামাজ শেষে আম বয়ানের মধ্যে দিয়ে এই ইজতেমা শুরু হয়েছে। সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় অবস্থিত ইজতেমার মাঠে সরেজমিনে গিয়ে দেখাযায়, তাবলীগ জামাতের সাথীরা দ্রুত কাজ করে সকল প্রস্তুতিমূলক শেষ করেছে। সিরাজগঞ্জ জেলার ফয়সালা ও শুরার পক্ষে ডা: এস এম নাজিম উদ্দীন জানান,মহান আল্লাহ পাকের প্রতি আমাদের সন্তুষ্টি অর্জন করা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের,দিন,ইসলাম ও সুন্নাত প্রচারের জন্য প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জ জেলা ইজতেমা যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় একই জায়গায় অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার হইতে শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শেষ হবে। এ বছরে বিদেশি জামাত থাকবে বিশেষ করে ইন্দোনেশিয়া,মালয়েশিয়া,থাইল্যান্ডসহ সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলার প্রায় ২ লাখ মুসুল্লিয়ানগন উপস্থিত হবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা ইজতেমাকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।তিনব্যাপী জেলা ইজতেমা সফল করতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন তাবলীগ জামাতের সাথী ভাইয়েরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com