শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

সড়কে শৃঙ্খলা ফেরানোসহ স্মার্ট পুলিশিং কার্যক্রম শিঘ্রই চালু করা হবে: রংপুরে অতিরিক্ত আইজি

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানোসহ স্মার্ট পুলিশিং কার্যক্রম শিঘ্রই চালু করা হবে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ঢাকা-চট্টাগ্রাম মহাসড়কে দুই হাজার ৫০ কিলোমিটার এলাকাকে অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসুচির আওতায় নেয়া হবে উত্তর ও পশ্চিমাঞ্চলেও।
গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২২ তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষন, সমাপনি ও পদক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহামুদ, হাইওয়ে পুলিশের পশ্চিম বিভাগের ডিআইজি মোঃ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নুরে আলম মিনা, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট ডিআইজি বাসুদেব বনিকসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। দেশের একমাত্র রংপুরে এই নারী কনস্টেবল প্রশিক্ষন কেন্দ্রে চলতি বছর ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষনে ৪শ’ ৮৩ জন নারী কনস্টেবল প্রশিক্ষন সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com