শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সন্তানের পড়া লেখায় মায়েদের আরো দায়িত্বশীল হতে হবে

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:

রংপুর জেলা প্রশাসক মো: আসিব আহসান বলেছেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে রংপুর সদর উপজেলার শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিদেবপুর ইউনিয়নে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে মা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি’র সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এম শাহজাহান সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী ও যুগ্ম সাধারন সম্পাদক হাসান আল সাকিব প্রমুখ।
সমাবেশে হরিদেবপুর ইউনিয়নের ২০ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ মায়েরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান, সদ্যপুষ্করিনীর চার নারী ফুটবলার,নৃ-গোষ্ঠীর মেয়েদের মাঝে অনুদান প্রদান ও নারী ফুটবলারদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com