রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

সভাপতি-সাব্বির ও সম্পাদক চপল রংপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
এসএম সাব্বির আহমেদকে সভাপতি ও একেএম তানিম আহসান চপলকে সাধারন সম্পাদক করে রংপুর জেলা ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, মেহেদী আল-হাসান আকাশ,ইয়াসির আরাফাত শুভ,হাসানুল ইসলাম হাসিব,নবীনুর ইসলাম নয়ন,জিল্লুর রহমান অনিক,মেহেদী হাসান জিম,বেলাল হোসেন আপেল,মো: আল-আমিন ইসলাম জয়,মাজহারুল ইসলাম রাকিব,শাকিল মিয়া,মো:সাব্বিরুল ইসলাম সাব্বির, রেজওয়ানুল রহমান হৃদয়,মুর্শেল হক চৌধুরী রক্তিম,যুগ্ম-সাধারণ সম্পাদক: শাহজাহানুর ইসলাম সৌরভ,মো: আক্তারুজ্জামান আপেল, শহিদ সরকার,আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক: অভিনাশ কুমার,মো: সাদমান সাকিব রিদম,মতিউর রহমান মাহিদ,রোহান মাহমুদ। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন মো: রাব্বি হাসান এবং সোহেল রানা সনি।
উল্লেখ্য, নবগঠিত কমিটির সভাপতি এসএম সাব্বির আহমেদ বিগত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সাহিত্য সম্পাদক ও মমিনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নব নির্বাচিত সাধারন সম্পাদক তানিম আহসান চপল বিগত জেলা ছাত্রলীগ কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, এ বছরের গত ৮ ফেব্রুয়ারি দীর্ঘ ৭ বছর ২ মাস পর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com