বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

পাবনার সাঁথিয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিলে না যাওয়ায় মহিলাসহ ৪ জনকে পিটিয়ে আহত

Reading Time: < 1 minute

সরকার আরিফ ইফতেখার,পাবনা:
বিক্ষোভ সমাবেশে না যাওয়ায় বসতবাড়িতে গিয়ে বেদম মারপিট করে মহিলাসহ চার জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।রোববার সকালে নাগডেমড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আহতরা হলেন সাঁথিয়া পৌরসভাধীন ছোট পুঠিপাড়া গ্রামের ইউনুছ (৬৫),আঃ মতিন (৬০), ইউসুফের স্ত্রী নুরজাহান বেগম (৫০), মতিনের স্ত্রী ফরিদা বেগম (৪৫)। এদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা বেগম জানান,গত শুক্রবার সকালে নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদকে কে বা কাহারা হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। সে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এরই প্রতিবাদে শনিবার বিকেলে নাগডেমড়া ইউনিয়ন আ’লীগের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।সেখানে তারা উপস্থিত না হওয়ায় রোববার সকালে হারুনের লোকজন কাদেরের নেতৃত্বে সাদ্দাম,মন্জু, ফিরোজসহ প্রায় ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে আমার স্বামী ও ভাশুরের নাম ধরে ডাকে। তাদের ডাকে তারা এগিয়ে গেলে সমাবেশে কেন যাস নি, এই বলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেদম মারপিট করে রক্তাক্ত করে। পরে আমার স্বজনেরা আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ফরিদা বেগম। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com