শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পৌর প্রশাসনের মতবিনিময় সভা

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পৌর প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর সম্মেলন কক্ষে নব-নিযুক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নিয়োগ প্রাপ্ত পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীকে অপসারণ করে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে পৌর প্রশাসক নিয়োগ করা হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী। পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে সাংবাদিকরা আলোচনা করেন।
এসময় দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সরকারের মুল উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যাণকর করা।
শহরের লাইসেন্সবিহীন টমটম চালকদের লাইসেন্স এর আওতায় আনা, অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ, বন্যার কবল হতে রেহাই পেতে রাস্তাঘাট, নদী-খাল ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে প্রতি গুরুত্ব দেওয়া, শহরের প্রবেশ পথে ময়লাটিলার ময়লার ভাগাড় স্থান্তরিতের কার্যকরী পদক্ষেপ, বাজারের দুপাশে দোকানীরা যত্রতত্র নানাবিধ পসরা সাজিয়ে বসে যানজটের সৃষ্টি করাসহ পৌর শহরকে যানজটমুক্ত ও নিরাপদ শহরে রুপান্তররিত করতে আমরা বদ্ধপরিকর। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com