বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

সাংবাদিকের ওপর হামলার মামলায় বিএমডিএ’র দুই কর্মচারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা মামলা মামলায় বিএমডিএ’র দুই কর্মচারী গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় রাজশাহীর আরএমপি রাজপাড়া থানা পুলিশ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাদের রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে।
গ্রেফতাররা হলেন- এজাহারভুক্ত আসামি বিএমডিএ’র ভা-াররক্ষক মো. জীবন ও গাড়িচালক সবুর। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক জানান, ঢাকা থেকে গ্রেফতারের পর তাদের রাজশাহী নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাদের কোর্টে চালান দেওয়া হয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। এ হামলার ঘটনায় গত ৫ সেপ্টেম্বর রাতেই মহানগরীর রাজপাড়া থানায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়। পরে ১৩ দিন পরে তাদের গ্রেফতার করলো পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com