বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

সাংবাদিক রাব্বানীকে হুমকি প্রদানের প্রতিবাদ রাজশাহী মহানগর প্রেসক্লাবের

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :
চিহিৃত নারী মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক নেতা মাসুদ রানা রাব্বানীকে নারী নির্যাতন মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল এই প্রতিবাদ জানান।
একই সাথে সাংবাদিক নেতৃদ্বয় অভিযুক্ত নারী মাদক ব্যবসায়ীকে অবিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতৃদ্বয় বলেন, ‘রাজশাহী নগরীতে মাদকের রমরমা কারবার, ধরা পড়ছে না মূল হোতারা’ শিরোনামে স্থানীয় দৈনিক ও একাধিক অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরই জেরে সেলিনা নামে চিহিৃত এক নারী মাদক ব্যবসায়ী রাজশাহী মহানগর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানীকে হুমকি দিয়েছেন।
সাংবাদিক নেতৃদ্বয় বলেন, এ ধরণের হুমকি গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।

নিন্দা রাজশাহী রিপোর্টার্স ইউনিটির
নারী মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক নেতা মাসুদ রানা রাব্বানীকে নারী নির্যাতন মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আরআরইউ সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন এই নিন্দা জানান।
সাংবাদিক নেতৃদ্বয় অভিযুক্ত চিহিৃত নারী মাদক ব্যবসায়ীকে অবিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতৃদ্বয় বলেন, ‘রাজশাহী নগরীতে মাদকের রমরমা কারবার, ধরা পড়ছে না মূল হোতারা’ শিরোনামে স্থানীয় দৈনিক ও একাধিক অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরই জেরে সেলিনা নামে চিহিৃত এক নারী মাদক ব্যবসায়ী আরআরইউ’র সিনিয়র সহসভাপতি, দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানীকে হুমকি দিয়েছেন।
সাংবাদিক নেতৃদ্বয় বলেন, এ ধরণের হুমকি গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com