শনিবার, ২০ Jun ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

সাঘাটায় চুরি করা ভ্যানের বডি পরিবর্তন, চোর-ক্রেতা গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটায় উপজেলায় একটি অটোচার্জার ভ্যান চুরি হয়। গাড়িটির বডি পরির্তনের সময় নাজমুল হক (২৭) নামের চোর ও মামুনুর রশিদ (৩০) নামের এক ক্রেতাকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গ্রেফতার নাজমুল হক সাঘাটা উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও মামুনুর রশিদ ফাসিতলা গ্রামের আতাউর রহমানের ছেলে। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সাঘাটার উল্লা সোনাতলা ও গোবিন্দগঞ্জের ফাসিতলা এলাকা থেকে তাদের গ্রেফতার ও চোরাই ভ্যানটি জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, গত ১১ জুন রাতে সাঘাটা উপজেলার বোনারপাড়ার পুর্ব শিমুলতাইড় গ্রামের সবুজ মিয়ার ঘরের বারান্দা থেকে ওই অটোচার্জার ভ্যানটি চুরি করে নাজমুল হক। এরপর মামুনুর রশিদের কাছে বিক্রি করে। এরই অভিযোগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে নাজমুল হককে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাসিতলা এলাকার ক্রেতা মামুনুর রশিদ ভ্যানটির বডি পরিবর্তনের সময় তাকে গ্রেফতার ও ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নাজমুল একজন কুখ্যাত অটোচোর। চুরি করায় তার পেশা। তাকে গ্রেফতারের ফলে এলাকায় পুলিশের সুনাম বৃদ্ধি পেয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com