শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সাঘাটায় ভ্যান চালক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটার সাঘাটা উপজেলার পুটিমারী মহিষবাতান এলাকার ভ্যান চালক মজিবর রহমানকে হত্যাকারী আতিয়ার রহমান টিক্কার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগ বৃহস্পতিবার সাঘাটার ভরতখালীতে সাঘাটা-গাইবান্ধা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে শতাধিক ভ্যান চালক সহ এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক নেতা সামছুল হক, সাঘাটা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সুজাউদৌলা সুজা, নিহত ভ্যান চালক মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম প্রমুখ। বক্তারা ভ্যান চালক মজিবর হত্যার প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িত আতিয়ার রহমানকে গ্রেফতারসহ দ্রæত বিচার ও ফাঁসির দাবি জানান।উল্লেখ্য, ভ্যানের চাকার নিচে পড়ে ছাগল আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধনারূহা গ্রামের জনৈক আতিয়ার রহমানের পিটুনিতে অটোভ্যান চালক মজিবর রহমান (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com