রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা পাবনার রূপপুর প্রকল্পে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম  বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু

সাত মাস পর ডেঙ্গু রোগীশূন্য হলো রামেক হাসপাতাল

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
সাত মাস পর ডেঙ্গু রোগীশূন্য হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। গত ৯ জানুয়ারি সর্বশেষ একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। শুক্রবার সকালে সুস্থ হয়ে তিনিও হাসপাতাল ছেড়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ জানান, ২০২২সালে রামেক হাসপাতালে হাসপাতালে ৫২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। এদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ছয়জন রোগী মারা গেছেন। চলতি মৌসুমে (২০২৩) পাঁচ হাজার ৪৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে রাজশাহীতে আক্রান্ত হয়েছেন চার হাজার ১৯৮ জন। এ মৌসুমে রামেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৩৯৩ জন। এ মৌসুমে ৩৮ জন রোগী মারা গেছেন।সবশেষে শুক্রবার রাজশাহীর চারঘাট উপজেলার আরিফুল ইসলাম (৩৬) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ আরও জানান, ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছিল। চলতি মৌসুমে সর্বোচ্চ রোগী হয়েছিল ২৪০ জন। বর্তমানে হাসপাতালে আর কোনো ডেঙ্গু রোগী নেই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com