বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সাদুল্যাপুরে দুই বছরের সাজার ভয়ে ৭ বছর পলায়ন অতঃপর গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাঙ্গামোড় গ্রামের আশরাফুল ইসলাম (৩৮) দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দু’বছরের সাজার ভয়ে পুলিশের কাছ থেকে ৭ বছর পালিয়েছিলেন। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। আশরাফুল ইসলাম উপজেলার ভাংগামোড় গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।পুলিশ জানায়, আসামি আশরাফুল ইসলামকে একটি সিআর মামলায় ২০১৫ সালে আদালত দুই বছরের সাজা দেয়। এছাড়াও তার স্ত্রীর করা পারিবারিক আদালতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আসামি আদালতে আত্মসমর্পণ না করে দুই বছরের সাজা থেকে বাঁচতে সাত বছর ধরে পালিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশরাফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com