রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

সারাদেশে নিষিদ্ধ আ. লীগের লকডাউনের প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিএনপির বিক্ষোভ

সারাদেশে নিষিদ্ধ আ. লীগের লকডাউনের প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিএনপির বিক্ষোভ

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার,ভাঙ্গুড়া, পাবনা :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউনের নামে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার ভাঙ্গুড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন। সমাবেশ বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ জাফর ইকবাল হিরোক সরদার, পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম হুমায়ুন কবির,ছাত্রদলের সদস্য সচিব সরকার লিখন হোসেন প্রমুখ।
এসময় বক্তারা লকডাউন প্রতিহতের ঘোষণা দিয়ে বলেন, “গত ৫ আগস্টে দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্যাস্টিট হাসিনা ভারতে বসে লকডাউনের নামে নাশকতার ডাক দিয়েছে। আর দেশের ভিতরে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার আড়ালে আওয়ামী লীগের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। লকডাউনের নামে আমাদের শান্তি প্রিয় ভাঙ্গুড়ায় কেউ নাশকতার সৃষ্টি করলে তার কঠিন জবাব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com