মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে পাবনা জেলা আওয়ামী লীগ কঠোর অবস্থান

Reading Time: < 1 minute

হুমায়ূন কবির,পাবনা:
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৯ অক্টোবর রাস্ট্রপতির পুত্র আরশাদ আদনান রনির নির্দেশে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন,প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান দোলন,জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমরুল হাসান রন্টির নেতৃত্বে বিএনপি ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদ জানানো হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পাবনা জেলা পুলিশ। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়।এদিকে সকাল থেকেই অনেকটা ফাঁকা দেখা গেছে পাবনা বাসটার্মিনাল এলাকা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে, ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়েছে। দীর্ঘ অপেক্ষার পরে বাস সিএনজি অটোরিক্সা না পেয়ে অফিসমুখী ও কর্মজীবীদের একটু বেগ পেতে হয়েছে।সরেজমিনে পাবনার বাস টার্মিনাল এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় গণপরিবহণ কম। সাধারণ মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা নিজেদের প্রয়োজনে গাড়ি রিজার্ভ করে গন্তব্যে ছুটছে। বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাবনা পুলিশ সুপার আকবর আল মুন্সি। তিনি বলেছেন, স্বাধীন চলাফেরায় কাউকে বাধা প্রদান করতে দেওয়া হবে না।অন্যদিকে পাবনা বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি এমনকি জেলা বিএনপির অফিস বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com