রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

সাহাবুদ্দিন চুপ্পু কে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় পাবনার সুজানগরে আনান্দ মিছিল

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,সুজানগর পাবনা :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২ তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও পাবনার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মুহাঃ সাহাবুদ্দিন চুপ্পু কে আওয়ামী লীগ কর্তৃক মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে আনান্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে, বিশাল আনান্দ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, মিষ্টি বিতরণ ও আওয়ামী কার্যালয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।এ সময় আরো বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য আনোয়ারা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন হাসান সম্রাট, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com