মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ রাজশাহীর ৩মাদক কারবারী কুমিল্লায় গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
ঢেউটিনের আড়ালে ট্রাক যোগে উত্তরবঙ্গে মাদক পাচারকালে সাড়ে ১৩ লাখ টাকার মাদকসহ রাজশাহীর ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৪টায় র‌্যাব-৭, এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী নগরীর উপকন্ঠ কর্নহার থানার বেজুড়া গ্রামের মোঃ গাফ্ফার আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (২৭), একই গ্রামের মোঃ সাজ্জাদ আলীর ছেলে মোঃ তমাল আহম্মেদ (১৮) ও মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ ফরিদ কবির (২০),
এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭, সিনিঃ সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নূরুল আবছার।
তিনি জানান, র‌্যাব-৭, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ট্রাকের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৮৩ কেজি গাঁজা, ৩বোতল বিদেশী মদ ও ২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানায়, ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা, ফেন্সিডিল, মদ) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই মিডিয়া কর্মকর্র্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com