শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিংড়ায় পরিত্যক্ত জায়গায় সবজি চাষ, থানার সৌন্দর্য বৃদ্ধি

Reading Time: 2 minutes

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :
নাটোরের সিংড়া থানার পরিত্যক্ত জায়গায় বিভিন্ন রকম সবজি চাষ করা হচ্ছে। এতে করে চাহিদা মিটছে পুলিশের। ওসি মো. মিজানুর রহমানের উদ্যোগে বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের এক খন্ড জমিও যেন অনাবাদী না থাকে। ফসল উৎপাদনে বেশি নজর দিতে হবে। যারা ঘরে বসে আছেন ছাদে বাগান করুন, জমি থাকলে গাছ লাগানোর কাজ আপনারা নির্বিঘ্নে করতে পারেন।’ এরই পরিপ্রেক্ষিতে থানা চত্বরে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে চাষ করা হয়েছে নানা ধরনের সবজি। যেন সবুজের সমারোহ। এখানকার আবাদকৃত শাক-সবজি ক্ষেত থেকে তুলে থানার অফিসার ও ফোর্সসহ সবাই পরিবারের অনেকটা চাহিদা পূরণ করছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, থানা চত্বরে প্রায় ৫ শতাংশ পরিত্যক্ত জায়গায় সুসজ্জিত একটি সবজির ক্ষেত। এখানে ফুলকপি, বাঁধাকপি, সবুজশাক, লালশাক, মূলাশাক, বেগুন, রসুন, পেঁয়াজ, টমেটো ও শসাসহ বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। এছাড়া আমগাছ ও জাম্বুরা গাছও লাগানো হয়েছে। সবজি বাগানের সার্বিক পরিচর্যা ও দেখভালের দায়িত্বে আছেন থানার মুন্সি মো. মশিউর রহমান। তিনি বলেন, ওসি স্যারের নির্দেশমতে সবজি বাগান করেছি। খুবই ভালো লাগে বাগান দেখে। এখানে উৎপাদিত সবজি আমাদের চাহিদা পূরণ করছে। সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা থানা চত্বরে সবজির বাগান করার বিষয়ে তিনি বলেন, থানার চারিদিকে বিভিন্ন রকম শাক সবজির চাষ করা দেখে খুব ভালো লাগলো। কেননা যেসব জায়গায় সবজির বাগান করা হয়েছে আগে তো অনেক নোংরা ছিল সেখানে। সবজি চাষ করার কারণে থানার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সিংড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘দেশের এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে।’ প্রধানমন্ত্রীর ওই নির্দেশনা বাস্তবায়নে থানার পতিত জায়গায় সবজির বাগান করতে হবে। তারই ধারাবাহিকতায় থানার চারিদিকে বিভিন্ন রকম শাক-সবজি চাষ করেছি। এক সবজি উঠার পরেই আবার নতুন করে সবজি চাষ করা হয়। থানার আরও পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও পুকুরে মাছ চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনাবাদী জমিতে সবজি চাষ করতে হবে। সে লক্ষে কৃষি বিভাগ কাজ করছে। থানা চত্বরে সবজি চাষ, এটা খুবই ভালো উদ্যোগ। কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিণায় সবজি চাষাবাদের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com