শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিংড়ার ৫ লক্ষ জনগণের জন্য জননেত্রী একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিয়েছেন-পলক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের আর্কিটেক বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে ভবিষৎ প্রজন্মের সন্তানদের দক্ষ করে গড়ে তুলতে সারাদেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। শনিবার (৯ই মার্চ) দুপুরে সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। জুনাইদ আহমেদ পলক বলেন, ১৪ বছরে সিংড়ার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় সাড়ে তিনশ’ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। বিগত ৩৭ বছরে ৩০ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না। গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনা সিংড়ায় শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। জননেত্রী আমাদের একশ’ প্রাইমারি স্কুল সরকারিকরণ করে দিয়েছেন। আমাদের শেরকোলের মাটিতে বঙ্গবন্ধু টেকনিক্যাল এন্ড বিজনেজ কলেজ সরকারিকরণ করে দিয়েছেন। সিংড়ার ছেলে-মেয়েদের আগে উচ্চ শিক্ষার জন্য রাজশাহী, বগুড়া, ঢাকা যেতে হতো। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সিংড়ায় তিনটি কলেজ অনার্স কলেজে উন্নীত করেছেন। যার ফলে আমাদের সন্তানরা সিংড়ায় উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে। প্রতিমন্ত্রী পলক আরও বলেন, আমাদের সিংড়ার ৫ লক্ষ জনগণের জন্য জননেত্রী একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিয়েছেন। প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কারিগরি কলেজ মিলে ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ১৫ হাজার ছেলে-মেয়ে বিদেশ যেতে পারবেন। উদ্ধোধন অনুষ্ঠানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এনডিসি’র মহাপরিচালক শহীদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com