শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় বিএডিসি প্রকৌশলীর মৃত্যু, আহত ২

Reading Time: < 1 minute

সাব্বির মির্জা সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় সড়ক দুর্ঘটনায় পাবনা বিএডিসি’র নির্বাহী প্রেকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভুইয়া (৪৪) মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন পাবনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান (৪০) ও গাড়িচালক সাইদুল (৩৫)।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় পাবনা থেকে ঢাকা গামী একটি নিশান ব্র্যান্ডের সাদা রংয়ের ডাবল কেবিন পিকআপ (পাবনা-ঠ-১১-০০৩৪) চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহসড়কের ধারে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর এলাকাবাসী হতাহতদের সাহায্যে এগিয়ে আসে এবং খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পাবনা বিএডিসি’র নির্বাহী প্রেকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভুইয়াকে মৃত ঘোষনা করেন। এবং আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাদের দুজনকে খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com