বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

সিরাজগঞ্জে আন্ত:জেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও মালামাল উদ্ধার

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে ব্যবসায়ীক কাজের কথা বলে হোটেলে থেকে জেলার বিভিন্ন এলাকায় চুরি করতে আসা আন্ত:জেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চোরাই মালামাল। আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা হলোন, মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন, আতিয়ার রহমান, রফিক ব্যাপারী ও চুরির মালামাল ক্রেতা ঝিনাইদহের শৈলকুপার সাধন বিশ্বাস। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম এতথ্য জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম বলেন,তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় আল-হামড়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম-কাটার, রেঞ্জ, অ্যাসিড ও লোহার রড জব্দ কারা হয়। সেই সঙ্গে তাদের নিকট থেকে চুরি করা কিছু মালামালও উদ্ধার করা হয়। পরে আটকৃতদের তথ্যের ভিত্ত্বিতে ঝিনাইদহের শৈলকুপার সাধন বিশ্বাস নামে এক ব্যক্তি এই চুরির মালামাল ক্রয় করেন। তাদের তথ্যের ঝিনাইদহ শৈলকুপার নিজ বাড়ি থেকে তাকেও আটক করা হয়। পুলিশ সুপার আরও বলেন, মূলত ঈদের ছুটিতে গ্রামে যাওয়া মানুষের ফাঁকা বাড়িতে চুরি করার উদ্দেশ্যেই তারা অন্য জেলা থেকে সিরাজগঞ্জে অবস্থান করেছিলেন। তাদের সঙ্গে আরও কেউ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, (ওসি অপারেশন) সুমন কুমার দাস, পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com