শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

সিরাজগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reading Time: 2 minutes

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাহিদ শেখ (২৭)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার বিএন. এম আবুল হাশেম সবুজ। এর আগে সোমবার (৭ অক্টোবর) রাত ১০টার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি চৌকস অভিযানিক দল গাজীপুর মেট্রোপলিটন এর সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা সাকিনস্থ পূর্ণিমা স্টোর চায়ের দোকানের সামনে ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের উপর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর ২নং গলির মো. ফরিদ শেখের ছেলে মো. নাহিদ শেখ (২৭)। সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার বিএনএম আবুল হাশেম সবুজ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জুন ২০১৬ সালে সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় যায়। পরে রাত ১০টা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে শামিম শেখের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৭, তারিখ-২৭ জুন ২০১৬, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। পরবর্তীতে আদালত সাজাপ্রাপ্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার ফরিদ শেখের ছেলে নাহিদ শেখসহ আরো তিন জনকে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজা প্রদান করেন। এর-ই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ অধিনায়ক মো. কামরুজ্জামান পিপিএম, এর দিকনির্দেশনায় গত ৭ অক্টোবর রাত ১০ টার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি চৌকস অভিযানিক দল গাজীপুর মেট্রোপলিটন এর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা সাকিনস্থ পূর্ণিমা স্টোর চায়ের দোকানের সামনে ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের উপর যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর অপহরণপূর্বক হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি নাহিদকে সিরাজগঞ্জের সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com