মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে দোকানের কর্মচারীকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে দোকানের কর্মচারীকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর মহল্লার ২নং গলির সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদের ছেলে নাহিদ ও একই মহল্লার আলম শেখের ছেলে আব্দুল মমিন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় অন্য আসামি উল্লাপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের জুড়ান প্রামাণিকের ছেলে রিপনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার এজাহার সূত্রে জানাযায়, ২০১৬ সালের ২৫ জুন সকাল ১০টার দিকে উল্লাপাড়ার বিভিন্ন দোকানে অর্ডারের মালামাল সরবরাহ ও বাকি টাকা সংগ্রহ করতে সিরাজগঞ্জ শহর হতে আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম উল্লাপাড়ায় যান। রাত পৌনে ১০টার দিকে আলাউদ্দিন স্টোরের মালিকের ছেলে রুহুল আমিনের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। এরপর শামীম কারো সঙ্গে আর যোগাযোগ করেনি। পরে আলাউদ্দিন স্টোর ও শামীমের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন রাত ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের একটি ফাঁকা মাঠের মধ্যে শামীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com