মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালকের বাসায় দুর্ধর্ষ চুরি ৭দিনেও উদ্ধার হয়নি মালামাল

Reading Time: 2 minutes

এইচ এম মোকাদ্দেস, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শামীম রেজার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনার গত সাতদিনেও চুরি হওয়া মালামাল ও চোর চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায় সিরাজগঞ্জের বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শামীম রেজা স্ত্রীসহ পরিবারের সবাইকে নিয়ে পৌর এলাকার ধানবান্ধী মহল্লার জি.এম হেলালী রোডের জহুরুল ইসলামের তিনতলা বাসার নিচ তলায় ভাড়া থাকতেন। গত ৬ মার্চ ভাড়া বাসা তালাবদ্ধ করে শামীম রেজার স্ত্রী তাজরীন রেজা বাবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে বেড়াতে যান । অতঃপর ৮ মার্চ সকালে শামীম রেজাও তার অফিসিয়াল কাজে ঢাকায় চলে যান। এসময় বাসায় কেউ না থাকার সুযোগে বাসার বারান্দার গ্রীল ও জালানার গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে স্টিলের আলমারি ও অয়্যার ড্রপের ড্রয়ার খুলে নগদ টাকাসহ সাড়ে চার ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এতে প্রায় চার লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে বলে দাবি করেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শামীম রেজা। তিনি বলেন, গত ৮ মার্চ সকালে বাসার দরজায় তালা দিয়া অফিসের কাজে আমি ঢাকায় চলে যাই । তারপর ১০ মার্চ রাত ১১টার দিকে আমি ঢাকা থেকে ফিরে বাসায় এসে দেখি যে ,আমার বাসার বারান্দার গ্রিল ভাঙ্গা এবং জানালার গ্রিল কাটা ,,তারপর রুমের ভিতর প্রবেশ করে দেখতে পাই, রুমে থাকা আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে । স্টিলের আলমারি ও অয়্যার ড্রপের ড্রয়ার গুলো খোলা অবস্থায় পড়ে আছে। স্টিলের আলমারিতে রক্ষিত স্বর্ণের গহনা এবং প্লাস্টিকের ড্রয়ারে রক্ষিত নগদ টাকা কিছুই নাই,, সব চুরি হয়ে গেছে । আমি তাৎক্ষণিক বাসার মালিকসহ আশপাশের লোকজনকে ডেকে নিয়ে নিয়ে এসে বিষয়টি অবগত করি ও দেখাই । এতে আমার নগদ ৯হাজার ৭শত টাকাসহ আমার স্ত্রীর সাড়ে চার ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
চুরি যাওয়া নগদ টাকাসহ মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ ৬০ হাজার টাকা বলে তিনি দাবী করেন। এবিষয়ে গত ১১মার্চ বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক শামীম রেজা সিরাজগঞ্জ সদর থাকায় একটি অভিযোগ দায়ের করেন।এঘটনার সাতদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরচক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি। এব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ২নং পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মোস্তাকিন বলেন ঘটনাটির তদন্ত কাজ চলছে।আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com