শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

সিরাজগঞ্জে যুবদল নেতার সকল কর্মকান্ড স্থগিত

সিরাজগঞ্জে যুবদল নেতার সকল কর্মকান্ড স্থগিত

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি এ্যাড.মঞ্জুরুল হাসান সোহাগ এর বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তার সদস্যপদসহ সকল কর্মকান্ড সাময়িকভাবে স্থগিত করেছে জেলা বিএনপি। শনিবার (২৮ সেপ্টেম্বর) জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে । উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সিরাজগঞ্জ সদর উপজেলা এবং সয়দাবাদ ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কর্তৃক নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি এ্যাড.মঞ্জুরুল হাসান সোহাগ এর বিরুদ্ধে সংগঠন বিরোধী সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তার সদস্যপদসহ সকল কর্মকান্ড সাময়িকভাবে স্থগিত করা হলো। এবিষয়ে সার্বিক বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সম্পাদক নুর কায়েম সবুজ, যুব বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা বিএনপির সহ- যুব বিষয়ক সম্পাদক, ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। তবে উক্ত কমিটি তদন্ত করে কয়দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন তা নিদিষ্ট করে উল্লেখ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com