বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

সিরাজগঞ্জে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ৩মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক এলাকা থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা। বধুবার (১৭এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম,পিপিএম, এর দিকনির্দেশনায় বুধবার (১৭ এপ্রিল) সকালে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু ফুড কর্ণার দোকানের সামনে মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ১টি বাস এবং তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩শত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাইগাসারি গ্রামের মৃত সালাম সিকদারের ছেলে মোঃ ফারুক (৪৭), নাটোর জেলার লালপুর থানার বৈদ্যনাথপুর মন্ডলপাড়া গ্রামের মোঃ ছফের মন্ডলের ছেলে মোঃ মারুফ ওরফে মারিফ মন্ডল (৩২)ও কুড়িগ্রাম সদর উপজেলার মধুরমোড় ডাকবাংলা পাড়া এলাকার শ্রী শ্যামল বৈরাগীর ছেলে শ্রী সনজিত বৈরাগী (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাসযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com