সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

সিরাজগঞ্জে ২০ লাখ টাকার বিনিময়ে আঃলীগের চেয়ারম্যানকে চেয়ারে বসানোর ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে ২০ লাখ টাকার বিনিময়ে আঃলীগের চেয়ারম্যানকে চেয়ারে বসানোর ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন

Reading Time: 2 minutes

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নানকে দায়িত্ব চালিয়ে যেতে এবং বসার সুযোগ করে দিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটিতে রয়েছেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক। জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। উক্ত
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে. রায়গঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে জানানো যাচ্ছে যে, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের ভোটার বিহীন অবৈধ চেয়ারম্যান, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খানকে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বপদে বহাল করার ঘটনায় উদ্ধুধ পরিস্থিতিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর তদন্ত রিপোর্ট দাখিল করবেন। উল্লেখ্য, ছাত্র-জনতা অভ্যুত্থানে গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন। এসব নেতাকর্মীদের মধ্যে অনেকেই রয়েছেন জন প্রতিনিধি। এই পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে দায়িত্ব চালিয়ে যেতে এবং চেয়ারে বসার সুযোগ করে দিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠে। চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে বসিয়ে দেওয়ার একাধিক ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরই প্রতিবাদে গত ২৪ সেপ্টেম্বর সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মী। এই পরিস্থিতিতে জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বলেন, তদন্ত কমিটি গঠনের বিষয়টি আমি অবগত রয়েছি। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনও জমা দেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com