শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

সিরাজগঞ্জে ৫০কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পিকআপ জব্দ

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা। সোমবার (৮ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিতনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম,পিপিএম, এর দিকনির্দেশনায় রোববার (৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এরিস্টোক্রেট হোটেলের সামনে ঢাকা টু সিরাজগঞ্জ হাইওয়ের পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০.৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার দেউশপাড়া গ্রামের ডাঃ রওশন আলীর ছেলে মোঃ স্বপন মিয়া (৫২), একই উপজেলার কলপাবাস (সিদ্দিক মিয়ার বাড়ি) এলাকার মৃত আঃ মালেক এর ছেলে মোঃ আবু তাহের (৪৫), ও বি বাড়িয়া সদর থানার উজানীসার গ্রামের মৃত জিনু মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম মিয়া (৩৬), এসময় তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ,৩টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৪৬৫ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে,আসামিরা জানায় দীর্ঘদিন যাবৎ তারা লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com