মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

সিরাজগঞ্জে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারী আটক

সিরাজগঞ্জে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারী আটক

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।
সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকাগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, দিনাজপুর জেলার ফুলবড়ী থানার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের ছেলে রবিউল ইসলাম (২৯), বীরগঞ্জ থানার কল্যানী বাজার গ্রামের নূর ইসলামের ছেলে রব্বানী (৩৫) এবং কোতায়ালী থানার কুসুম্বী গ্রামের আব্দুস সামাদ এর ছেলে শাকিল ইসলাম (২১)। সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানীর সহকারী পুলিশ সুপার, অপস্ অফিসার মোঃ উসমান গণি স্বাক্ষরিত বৃহস্পতিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল বুধবার দিবাগত রাত ১.০৫ ঘটিকার সময় সিরজাগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com