বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জের পল্লী উন্নয়ন কর্মকর্তাকে সংবর্ধনা

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল,গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ মানবসম্পদ উন্নয়নে দলগতভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার তাকে সংবর্ধনা প্রদান করা হয়। কর্মক্ষেত্রে উপজেলার সুনাম অর্জন করায় তাকে ফলের শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, নির্বাচন অফিসার সেকেন্দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী খোকন রানা, সহকারি শিক্ষা অফিসার মদিনা হাসান বিল্পব প্রমূখ।
৩১ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর নিকট হতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ গ্রহন করেন আবুল কালাম আজাদ। এক পল্লী এক পণ্য-পণ্যভিত্তিক পল্লী সৃজন অবদানের শিরোনামে মানবসম্পদ উন্নয়নে দলগতভাবে গাইবান্ধা জেলার পাঁচজন কর্মকর্তা এই পদক পান। আবুল কালাম আজাদ ২০১১ সালের ২০ জুলাই চাকরি জীবন শুরু করেন। ২০১৯ সালের ২২ জুলাই তিনি সুন্দরগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com