শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

সুন্দরগঞ্জে অটোভ্যান চালক হত্যার  ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার-২

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রীজ নামক স্থানে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রোববার সকালে পুলিশ উপজেলার রামজীবন গ্রামে অভিযান চালিয়ে রানা মিয়া (২৭) ও পরাণ গ্রামের মোশারফ হোসেন মনিরকে (১৯) গ্রেপ্তার করে। রানা ওই গ্রামের আফছার আলীর ছেলে এবং মনির পরাণ গ্রামের মন্জু মিয়ার ছেলে। পুলিশের নিকট প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে তারা। বুধবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটরি গ্রামের খংগুয়ার ব্রীজ নামক স্থানে রাস্তার পাশে ধান ক্ষেত থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় অটোভ্যান চালক খলিলুর রহমানের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। খলিলুর পাশ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের এনাতুল্লাহর ছেলে। এর একদিন পর বৃহস্পতিবার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের শামসুল হকের সেচ পাম্পের সামন হতে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। আসামিদের ১৬৪ ধারায় জবানবন্ধি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে। অল্প সময়ের মধ্যে হত্যার প্রকৃত ঘটনা প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com