শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

সুন্দরগঞ্জে অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের খংগুয়ার বিল নামক স্থানে রাস্তার পাশে ধান ক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় অটো রিক্সা চালক খলিলুর রহমান (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে। খলিলুর পাশ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের এনাতুল্লাহ্ ছেলে।স্থানীয় স্কুল শিক্ষক মোজাফ্ফর হোসেন জানান, সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে গিয়ে ধানক্ষেতে গলায় রশি পেঁচানো অবস্থায় খলিলুলের লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকি। স্থানীয় লোকজন ছুটে এলে তাকে দেখে। এরই মধ্যে স্থানীয় একজন তাকে সনাক্ত করতে পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সনাক্ত করে। পরিবারের দাবি অটো বাইক ছিনতাইকারি সিন্ডিকেট দলের সদস্যরা তাকে হত্যা করে অটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশ ধানক্ষেতে ফেলে রেখে অটো রিক্সা নিয়ে পালিয়ে গেছে কে বা কাহারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com