শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জে অসহায় ছয় পরিবারকে ঘোড়া দিলেন মিসেস আফরুজা বারী

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ গাইবান্ধা :
চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ জনের এখন অর্থ রোজগারের একমাত্র সহজ পথ হচ্ছে ঘোড়ার গাড়ি। গোটা বছরে চরে কম বেশি ঘোড়ার গাড়ি ব্যবহার করে চরে অর্থ উপার্জন করা যায়। একটি ঘোড়াসহ গাড়ি তৈরি করতে প্রায় ৮০ হতে ১ লাখ টাকা লাগে। সে কারণে অনেকের পক্ষে ঘোড়ার গাড়ি সাজানো অত্যন্ত দূরহ ব্যাপার।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের অসহায় ছয়টি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী ছয়টি ঘোড়া প্রদান করেছেন। ঘোড়ার গাড়ি সাজিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থ উপার্জনের লক্ষে শনিবার উপজেলার হরিপুর ইউনিয়নের কানিচরিতা বাড়ি গ্রামের ফারুক মিয়া, আলম মিয়া ও কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের লাল মিয়া, মোজা মিয়া, উজান বুড়াইল গ্রামের আব্দুর রাজ্জাক ও ভাটি বোচাগাড়ি গ্রামের নুরুল আলমকে ব্যতিক্রমী অনুদান ঘোড়া প্রদান করেন আওয়ামীলীগ সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মন্জু মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি আল্পনা রানী গোস্বামী, শ্রমিকলীগ সভাপতি গণেশ শীল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা প্রমূখ। কাপাসিয়া ইউনিয়নের অসহায় মোজা মিয়া জানান, তিস্তার কড়াল গ্রাসে তার বসতবাড়ি ৬ হতে ৮ বার নদী ভাঙনের শিকার হয়েছে। ইতিপূর্বে একটি ঘোড়া গাড়ি ছিল। সেই গাড়ি দিয়ে রোজগার করে সংসার চালাতো। অভাবের তাড়নায় ঘোড়াসহ গাড়ি বিক্রি করেছে। বিষয়টি তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীকে জানান। তারাই ঘোড়ার ব্যবস্থা করে দেয়। তিনি ঘোড়া পেয়ে খুশি।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী জানান, চরের মানুষের দুঃখ ও কষ্ট দুর করতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রোজগার করে সংসার চালানোর জন্য ছয়টি পরিবার প্রধানকে ঘোড়া প্রদান করা হয়। তারা ঘোড়ার গাড়ি সাজিয়ে রোজগার করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com