শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

সুন্দরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা 

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায়  উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ.এস.এম আশেকুজ্জামান প্রামানিক তুহিনের সভাপতিত্বে একটি পৌর ও ১৫  ইউনিয়ন ওয়ার্ড নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম আনছারী লিংকন ও যুগ্ম আহ্বায়ক আব্দূল্লাহ আল মেহেদী রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম স্বপন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখছেন, গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির সদস‍্য সচিব আব্দুল লতিফ আকন্দ।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা প্রমূখ। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক লীগ থেকেই পরবর্তী নেতৃত্ব তৈরি করতে হবে। দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের প্রতি আস্থা, দলের প্রতি প্রগাঢ় ভালবাসা দেখাতে হবে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com