শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে সাংসদ শামীমের সহায়তা প্রদান

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মাদ্রাসা পাড়া গ্রামের চার অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। মঙ্গলবার ক্ষতিগ্রস্থ চার পরিবার প্রধান মমিনা বেগম, মুক্তা বেগম, আনারুল ইসলাম ও রফিকুল ইসলামের হাতে এমপি শামীমের পক্ষে ব্যক্তিগত তহবিলের আর্থিক সহায়তা প্রদান করেন সাংসদের প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, সদস্য আকবর আলী দারোগার। এ সময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মসলিম মিয়াজি, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় কৃষক পার্টি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টি ওয়ার্ড সভাপতি আবু আলেফ সরকার, সাধারণ সম্পাদক মশিউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সরকার, ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম বাদশা, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ওয়ার্ড সভাপতি সফিউল ইসলাম,সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাব, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, জাপানেতা শামসুল আলম প্রমূখ।
গত ১৬ মে দিবাগত রাতে উপজেলার উপর দিয়ে প্রবাহিত কাল বৈশাখী ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষতি সাধন হয়। ওই চার পরিবার মানবেতর জীবন যাপনের খবর পেয়ে সাংসদ শামীম সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com