শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

সুন্দরগঞ্জে দুর্নীতির দায়ে কৃষক লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর দেওয়ার নামে টাকা গ্রহণের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার (১ মে) গাইবান্ধা জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক ও সাধারণ সম্পাদক দীপক কুমার পালের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। পত্রে উল্লেখ করা হয়, সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসের বিরুদ্ধে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দর দাখিলকৃত অভিযোগ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রচারিত হয়। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমি-গৃহহীন মানুষদের ঘর দেওয়ার নামে অভিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক টাকা গ্রহণ করেছে মর্মে সংবাদ প্রকাশিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে দলটির বিভাগীয় সম্পাদক/সমন্বয়কারীর পরামর্শে ওই সংবাদের সত্যনুসন্ধানের নিরিখে উদ্ভৃত পরিস্থিতির নিরসন ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার লক্ষ্যে সাংগঠনিক স্বার্থে বাংলাদেশ কৃষক লীগের গঠনতান্ত্রিক বিধি মোতাবেক সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসকে সংগঠনের স্ব স্ব পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদানসহ তাদের সকল সাংগঠনিক ক্ষমতা খর্ব করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল জানান, অভিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ন সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com