শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
“কেবল মাত্র কঠোর শাস্তির মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়” এই বিষয়ের নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার উপজেলা অডিটরিয়ামে দুর্নীতি বিরোধী বির্তক অনুষ্ঠিত হয়। বির্তক প্রতিযোগিতায় বামনডাঙ্গা শিশু বিদ্যানিকেতন ও কলেজ চ্যাম্পিয়ান ও সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যারয় রানাসআপ হয়েছে।  উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান বির্তকে অংশ গ্রহন করে। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র সরকার, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা। পরে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, দুনীতি দমন কমিশনের রংপুর অফিসের উপ-সহকারি পরিচালক মো. মমিন উদ্দিন, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রশিদ, গোলাম রব্বানী, বাবলু মিয়া, সাংবাদিক হাবিবুর রহমান হবি, জাহিদুল ইসলাম জাহিদ, শহিদুল ইসলাম শহিদ, জুয়েল রানা, হযরত বেল্লাল প্রমূখ। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com