শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জে বিরল প্রজাতির শকুন উদ্ধার

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রাম হতে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। গত মঙ্গলবার বিকালে ওই গ্রামের স্থায়ী বাসিন্দা শামীম মিয়া ও ফরমান আলী শকুনটিকে একটি পরিত্যক্ত ভুমিতে পড়ে থাকতে দেখে। পরে তারা দুইজন মিলে শকুন আটক করে বাড়িতে নিয়ে আসে। তাদের দাবি প্রচন্ড ঠান্ড এবং হিমেল হাওয়ার কারণে শকুনটি আকাশে উড়তে না পেয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শফিকুল ইসলাম মন্ডল শকুনটি উদ্ধার করে দিনাজপুর পরিচর্যা কেন্দ্রে পাঠিয়েছেন। এর আগে শকুনটিকে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরে নিয়ে প্রথামিক চিকিৎসা প্রদান করা হয়।
সুন্দরগঞ্জ ডিড রাইটার ডি ডব্লিউ সরকারি কলেজের প্রাণি বিদ্যা বিভাগের  প্রভাষক শাফিউল ইসলাম জানান, শীতকালে সাইব্রেরিয়া হতে কিছু সংখ্যক অতিথি পাখি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করে। সেই ধারাবাহিকতায় বিরল প্রজাতির এই শকুনটি বাংলাদেশে এসেছিল। প্রচন্ড ঠান্ডার কারণে সে মাটিতে পড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com