শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

সুন্দরগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত সোহেলের মৃত্যু গ্রেপ্তার-১

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গাছবাড়ি গ্রামে চলাচলের রাস্তা নিয়ে সংঘর্ষে আহত সোহেল মিয়া (২২) মারা গেছে। মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়। সোহেল মিয়া ওই গ্রামের আহম্মেদ আলীর ছেলে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রফিকুল ইসলামকে আটক করেছে। রফিকুল ওই গ্রামের দুলা মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার সকালে বসতবাড়িতে চলাচলের রাস্তা নিয়ে সোহেলের সাথে রফিকুল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সোহেল মিয়াসহ বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত সোহেল মিয়াকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয়রা রফিকুলকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। সোহেলের স্ত্রী সুমি বেগমের দাবি, রফিকুল ইসলামের লোকজনের লাঠির আঘাতে তার স্বামী সোহেল গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। তিনি সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।  চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফুল মিয়া জানান, দীর্ঘদিন থেকে সোহেল ও রফিকুল ইসলামের সাথে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিকবার সালিশ সভা হয়েছে। এরই এক পর্যায় সোমবার উভয়ের সংঘর্ষে সোহেলের মৃত্যু হয়। থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, এনিয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com