শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জে শাড়ীর ভিতর থেকে ১৫ কেজি  গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারী আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি বান্ডিলে ৫০টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো অবস্থায় ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) উদ্ধারসহ দু’জন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। উপজেলার তিস্তাবাজার (মহিলা বাজারস্থ) দক্ষিন পার্শ্বে বজরাঘাট হতে সুন্দরগঞ্জগামী পাকা রাস্তার উপরে অবস্থানকালে তারা মিয়া ও জহুরুল ইসলাম রকেটের কালো কাপড়ের গাটির ভিতর থেকে এসব উদ্ধার করা হয়। শুক্রবার (৯ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানায় প্রেস কনফারেন্স এসব তথ্য জানান গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ইবনে মিজান। তিনি জানান, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন-এর নির্দেশনা ও তত্ত¡াবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ গত ৮ জুন বিকেলে এএসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে উক্ত স্থান হতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া এলাকার রহম আলী প্রামানিকের পুত্র তারা মিয়া (৩৭) ও একই জেলার সেরখালি গ্রামের মো. আ. কুদ্দুসের পুত্র মো. জহুরুল ইসলাম রকেট (৩৫), এর নিকট পৃথক দুটি বান্ডিলে ৫০টি বিভিন্ন রংয়ের দেশীয় তাতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো অবস্থায় ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় ২০১৮ সালের ৩৬ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জুন মামলা হয়েছে। যার মামলা নং-১৩, জি আর নম্বর-১৬৭। প্রেস কনফারেন্সে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, সুন্দরগঞ্জ থানা তদন্ত অফিসার সেরাজুল হকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com