শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের তিস্তা বাজারের নামক স্থানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে থানা পুলিশ।
তারা মিয়া (৩৭) ও জহুরুল ইসলাম রকেট (৩৫) কে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া গ্রামের রহমত আলী প্রামানিকের পুত্র তারা মিয়া (৪৭) ও একেই উপজেলার সেরখালি গ্রামের আঃ কুদ্দুসের পুত্র জহুরুল ইসলাম রকেট (৩৫)। শুক্রবার সকাল ১১ টায় থানা সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স করেন, গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান।
এসময় তিনি জানান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ী কালো কাপড়ের গাঁট্টি মাথায় করে পৌর শহরের দিকে আসে। এমন সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়াররে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বহনকারী কাপড়ের গাঁটিসহ দুইজনকে আটক করে। এরপর কালো কাপড়ের ২ টি গাঁটি তল্লাশী করলে ৫০ টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর বিশেষ কায়দায় কাগজে মোড়ানো ৩০০গ্রাম করে মোট ১৫ কেজি গাঁজা ও ৫০টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীসহ কালো কাপড়ের গাঁটি উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার  শুভ্র দেব, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ সেরাজুল হক, এসআই আরিফ মিয়া, মামুন মিয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com