শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারের মানবিকতা

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা:
প্রচন্ড ঠান্ডায় ঘন কুয়াশা ভেদ করে গভীর রাতে অসহায়দের বাড়িতে গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। গত দুই সপ্তাহ ধরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও  সুধীজনদের সহায়তায় প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোববার দিবাগত রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের কমপক্ষে ৫০ জন অসহায় বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, ভাটিকাপাসিয়া  সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান লেলিন প্রমূখ। কম্বল বিতরণের এই ধারাবাহিকতাকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। উপজেলা নিবার্হী অফিসার জানান, অসহায়দের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ এই দায়িত্ববোধকে মহৎ কাজ মনে করছেন। তিনি বলেন এতে করে প্রকৃত হকদারগণ শীতবস্ত্র পাচ্ছেন। পাশাপাশি মানবিকতার এই কাজটিকে তিনি তৃপ্ত ও আনন্দদায়ক মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com