শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার  অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন 

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ গাইবান্ধা : 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তার অনিয়ম, দুর্নীতি ও নার্সদের প্রতি অশ্লীল মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডাক্তার, নার্স ও কর্মচারীরা। বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে একমত পোষণ করে পৌর মেয়র, জাতীয় পাটি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ অংশ গ্রহন করে। মানববন্ধন চলাকালিন সময় বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মেডিকেল অফিসার ডাক্তার রেজওয়ান ইসলাম, শাকিলা বিল্লা, নার্স জুলেখা বেগম, আল্পনা , রাশেদুল ইসলাম, ফজলুল হক সরকার, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রমূখ। বক্তাগণ বলেন ইউএইচএন্ডএফপিও, কোন কারণ ছাড়াই ডাক্তার এবং নার্সদের বেতন ভাতা বন্ধ করে রাখেন। পরে টাকার বিনিময়ে তা ছাড় করেন। ডাক্তার ও নার্সদের বিভিন্ন প্রশিক্ষণের সন্মানি তিনি নিজে আত্মাসাত করেন। স্বাস্থ্য কর্মকর্তা সপ্তাহে ১ হতে ২ দিন অফিস করেন। কোন কোন সপ্তাহে অফিস করেন না। নিজের মনগড়া মতে স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন। সেবার মান নিম্নমুখী হয়ে পড়েছে। ৫০ শর্য্যার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা পান ৩০ শর্য্যার রোগি। পরে পৌর মেয়র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ ব্যাপারে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তার কোন সুরাহা দিতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com